শাহারিয়ার শান্ত, পত্নীতলা(নওগাঁ)প্রতিনিধি:
নওগাঁর পত্নীতলায় কুলা,ডালা,চাঙ্গারী,মাথানি,মোড়া, মুরগির খাঁচা সহ বিভিন্ন জিনিস তৈরির কাজ করেন পুরুষের পাশাপাশি নারীরা।আগে বাঁশের তৈরি এসব সামগ্রী কদর ছিল।বর্তমান সময়ে সে স্থান দখল করে নিয়েছে সস্তা প্লাস্টিক প্রয়োজনীয় জিনিসপত্র।
এখনো একশ্রেণির সৌখিন মানুষ আছেন যারা বাঁশের জিনিস ক্রয় করতে চায়।এ উপজেলায় এখন বিলুপ্তির পথে বাঁশ শিল্প।
উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের গয়ারপুর গ্রামের মো.মহসিন আলী(৪২)বলেন, আমি দীর্ঘ ২৬ বছর ধরে বাঁশের জিনিস তৈরি করি।এখন বাঁশের দাম বেশি।বাঁশের তৈরি জিনিসপত্র কেমন আর বিক্রয় হয় না।তাই অনেকে এখন এ পেশা বাদ দিয়েছেন।