মোঃ ফোরকান, পটুয়াখালী জেলা প্রতিনিধি:
আওয়ামী লীগ সরকার পতনের পরের দিন বাউফল শহরে আনন্দ মিছিল করেছেন উপজেলা বিএনপি ও সহযোগি সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী ও সমর্থকরা। আজ মঙ্গলবার বেলা ১১ টায় পৌর শহরের শেখ রাসেল স্টেডিয়াম সংলগ্ন মুক্ত মঞ্চে এক সভা শেষে মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এসময় মিছিলের অগ্রভাগে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি'র আহবায়ক আবদুল জব্বার মৃধা, সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ, যুগ্ম আহবায়ক গনি সিকদার, যুগ্ম আহবায়ক সামুয়েল আহমেদ লেলিন,সাবেক সাংগঠনিক সম্পাদক অলিয়ার রহমান, সদস্য রায়হান জব্বারও মাহবুব জোমাদ্দার প্রমূখ।