
মোঃ আতাউর রহমান
নাটোর প্রতিনিধি
বাগাতিপাড়ার দয়ারামপুরে বাদ্যের তালে তালে আনন্দ শোভাযাত্রা করেছে ব্রাজিল-সমর্থকেরা। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টায় থেকে প্রায় একশত হাত লম্বা পতাকা নিয়ে আনন্দ শোভাযাত্রা বের হয়। বৃহস্পতিবার (২৪শে নভেম্বর ২০২২) শোভাযাত্রার নেতৃত্ব দেন মোঃ আনছার মন্ডল, মামুন মন্ডল, আরিফুল ইসলাম সবুজ সহ আরো অনেকে। মিছিলটি দয়ারামপুর বাজার থেকে শুরু হয়ে লালপুর উপজেলার ধুপইল বাজার হয়ে ফায়ার সার্ভিস, কাজীপাড়া ঘুরে দয়ারামপুর বাজারে শেষ হয়। মামুন বলেন ব্রাজিল পৃথিবীর সেরা ফুটবল দল, পাঁচবার তারা বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে,ব্রাজিল ২০২২ সালেও ৬ষ্টবারের মত চ্যাম্পিয়ন হবে বলে আশা করছি। সবুজ বলেন ব্রাজিলের ফুটবল কারিশমার কাছে কোন ফুটবল দল টিকতে পারবে না,জয়ী আমাদের সমর্থক দল ব্রাজিলও জয়ী হবে।
সবশেষে ব্রাজিল দলের জন্য শুভকামনা করে শোভাযাত্রা শেষ হয়।