
সাইফুল ইসলাম বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি :
শারদীয় দুর্গা পূজা উপলক্ষে মণ্ডপ পরিদর্শন করেছে নাটোরের বাগাতিপাড়া উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকরা। শুক্রবার (১১ অক্টোবর) বিকেলে উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন তারা।
বিভিন্ন পূজা মণ্ডপে আইন শৃংঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্বেচ্ছাসেবক টিমসহ মণ্ডপের পরিবেশগত বিভিন্ন দিক পরিদর্শন শেষে মণ্ডপের পরিদর্শন বহিতে প্রেসক্লাবের সকল সাংবাদিকদের পক্ষ থেকে সাধারণ সম্পাদক অভিমত লিপিত করে স্বাক্ষর করেন।
বাগাতিপাড়া উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খাদেমুল ইসলাম’র নেতৃত্বে পরিদর্শনে অংশ নেন প্রেসক্লাবের সহ-সভাপতি আরিফুল ইসলাম তপু, যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান, সাংগঠনিক সম্পাদক নিশাতুর রহমান, দপ্তর ও প্রচার সম্পাদক জমশেদ আলী এবং সদস্য শাহরিয়ার শান্ত ও আরাফাত রহমানসহ অন্যান্য সাংবাদিকরা সরেজমিন পরিদর্শন করেন।
উল্লেখ্য, সনাতন ধর্মালম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা। বাগাতিপাড়া উপজেলার ২৭টি মণ্ডপে চলছে এ পূজা।