বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাট জেলার রামপাল উপজেলার ভোজপাতিয়া ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তরফদার মাহাফুজুল হক টুকু'র বিরুদ্ধে সরকারিভাবে বরাদ্দকৃত পানির ট্যাঙ্কি বিতরণে অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে। এ ঘটানায় উপকারভোগীদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা দ্বায়ীদের বিরুদ্ধে তদন্ত করে ব্যাবস্থা গ্রহনের দাবী জানিয়েছেন। উপকূলীয় এলাকায় বিশুদ্ধ পানির অভাব পূরণে সরকারীভাবে প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে এসব পানির ট্যাঙ্কি বিতরণ করার কথা থাকলে সেটি মানা হয়নি বলে অভিযোগ উঠেছে এই চেয়ারম্যানের বিরুদ্বে।
সরোজমিনে গিয়ে উপকারভোগীদের সাথে কথা বলে জানা গেছে, সর্বশেষ উপজেলার ভোজপাতিয়া ইউনিয়নের ৯ টি ওয়ার্ডের ৭৩ জন উপকারভোগীকে নির্ধারিত মূলে পানির ট্যাঙ্কি বরাদ্দ দেওয়া হয়। সরকারিভাবে ১৫০০ টাকা জমা নিয়ে ট্যাঙ্কি দেওয়ার কথা। কিন্তু ভোজপাতিয়া ইউপি চেয়ারম্যান তরফদার মাহাফুজুল হক টুকু ১৫০০ টাকার পরিবর্তে ৩০০০ টাকা নিয়েছেন। ওই ইউনিয়নের ২ নং ওয়ার্ডের উপকারভোগী মো. হাবিব শেখ, আ. জব্বার, কুলসুম বিবি, ৯ নং ওয়ার্ডের অসিত কুমার মন্ডল, মনোজিৎ মন্ডল জানান, তারা ট্যাঙ্কি প্রতি চেয়ারম্যানকে ৩ হাজার করে টাকা দিয়েছেন। একইভাবে অন্যান্য ওয়ার্ডের মতলেব শেখ, আ. কাদের শেখ জানান, তারাও ৩ হাজার করে টাকা দিয়েছেন।এদিকে ইউনিয়নের রনজন মজুমদার,মৃনালকান্তি হালদার, মোহম্মদ আলী ফকির সরদার মতিউর রহমান জানান, আমরা ইউপি সদস্য আলোক কুমার মন্ডল ও আঃ মজিদ মেম্বর এর কাছে ২ হাজার টাকা দিয়েছি ট্রাংকির জন্য।
সূত্র জানায়, ওই চেয়ারম্যান ৭৩ টি ট্যাঙ্কির বিপরীতে লক্ষাধিক টাকা অতিরিক্তভাবে নিয়েছেন। এ ছাড়াও ট্যাঙ্কি বিতরণে স্বজনপ্রীতি ও একই বাড়ীতে একাধিক ট্যাঙ্কি দিয়েছেন এবং অবস্থাসম্পন্ন ব্যাক্তিদের ও ট্যাঙ্কি দিয়েছেন। খোজ নিয়ে জানা যায়, ২ নং ওয়ার্ডের জলিল তরফদারের ছেলে রিপন তরফদার, মো. রুহুল আমিন তরফদার, মো. শফিকুল তরফদার, ৪নং ওয়ার্ডের হাজি ইমদাদুল হক হাওলাদারের ছেলে মো. তারিকুল ইসলাম সবুজ, ৬ নং ওয়ার্ডের আলহাজ্ব জুলফিকার আলীর দুই ছেলে জাহিদুল ইসলাম ও জাকারিয়া ইসলামকে ট্যাঙ্কি দেয়া হয়েছে। যাদের সবাই অবস্থাসম্পন্ন। হতদরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর পরিবারের সদস্যদের বাদ দিয়ে পানির ট্যাঙ্কি দেওয়ায় ইউনিয়ন জুড়ে চাপা ক্ষোভ বিরাজ করছে।
ভোজপাতিয়া ইউপির সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. নূরুল আমীন ক্ষোভ প্রকাশ করে বলেন, বিগত সময় এমপি'র কোটার বরাদ্দকৃত প্রচুর ট্যাঙ্ক বিতরণ করেছি। কোন দিন কারো কাছ থেকে অতিরিক্ত কোন টাকা নেওয়া হয়নি। তিনি আরো বলেন, যাদের আর্থিক অবস্থা খারাপ তাদের বাদ দিয়ে যাদের আর্থিক অবস্থা ভালো তাদেরকে ট্যাঙ্কি দেওয়া হয়েছে। তিনি সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের তদন্ত দাবি করেন। তিনি আরো বলেন, বিতরন কৃত তালিকায় নাম, পিতা/স্বামী, গ্রাম/ওয়াড, এনআইডি নন্বর, মোবাইল নম্বর থাকার কথা সেখানে চেয়ারম্যান ইচ্ছাকরে এনআইডি ও মোবাইল নম্বর দেয়নি । যাতে কেউ ফোন করে জানতে না পারে।
অভিযোগের বিষয়ে ভোজপাতিয়া ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তরফদার মাহাফুজুল হক টুকু সকল অভিযোগ অস্বীকার করে বলেন, প্রতিপক্ষ রিউমার ছড়াচ্ছে। এমনভাবে কারো কাছ থেকে অতিরিক্ত কোন টাকা নেওয়া হয়নি । এসময় তিনি আরো বলেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অফিসে ১৬শ টাকা দিতে হয় আর উপজেলাথেকে ডাকরা পর্যন্ত পরিবহন খরচ বাবদ ৪শ টাকা মোট ২হাজার টাকা নিয়েছি ।
এবিষয়ে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলীর সহকারী প্রকৌশলী মো. ইমরান হোসেন মুঠোফেনে বলেন, সরকার নির্ধারিত ১৫ শত টাকার বেশী অতিরিক্ত টাকা নেওয়ার সুযোগ নেই। কেউ অতিরিক্ত টাকা নিলে তদন্ত করে ব্যাবস্থা নেয়া হবে।এক প্রশ্নের জবাবে তিনি বলেন,সরকারী নিয়ম অনুযায়ী ইউনিয়ন ওয়াটশন কমিটি তালিকা তৈরী করে সেখানে নাম, পিতা/স্বামীর নাম, গ্রাম, ওয়াড, এনআইডি ও মোবাইল নম্বর থাকে সেখানে আমরা যাকে খুশি ফোন করে যেনে নিতে পারি।
এ বিষয়ে রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা জানান, অভিযোগের সত্যতা পাওয়া গেলে দ্বায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা গ্রহণ করা হবে।অভিযোগের বিষয়ে রামপাল উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সেখ মোয়াজ্জেম হোসেনের সাথে কথা হলে তিনি দুঃখ প্রকাশ করে বলেন, সরকারের নির্ধারিত ফি'র অতিরিক্ত টাকা কেউ নিলে যদি প্রমাণ পাওয়া যায় তবে তার বিরুদ্ধে আইনি ব্যাবস্থা গ্রহন করা হবে।