
বাগেরহাট প্রতিনিধি ।।
বিএনপি ও জামায়াতে ইসলামী ঘোষিত অবরোধের তৃতীয় দিনে বাগেরহাটের মোরেলগঞ্জে গাছ ফেলে সড়ক অবরোধ করে বিএনপির কর্মীরা । বৃহস্পতিবার ভোররাত ৪ টার দিকে সাইনবোর্ড-বগী আঞ্চলিক মহাসড়কের আমতলা এলাকায় গাছ কেটে সড়কে ফেলে যানবাহন চলাচলে বাঁধা সৃষ্টি করে বিএনপির নেতাকর্মীরা ।
খবর পেয়ে ভোর ৬ টার দিকেই স্থানীয়দের সহযোগিতায় গাছ অপসারণ করে যান চলাচল স্বাভাবিক করে দেয় মোরেলগঞ্জ থানা পুলিশ । পুলিশের উপস্থিতিতে বিএনপির পিকেটাররা পালিয়ে যায়।
এ বিষয়ে থানার ওসি মো. সাইদুর রহমান বলেন, কিছু লোক একটি গাছ কেটে রাস্তায় ফেলে গাড়ি চলাচলে বাঁধার চেষ্টা করে ব্যার্থ হয়েছে । ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি। সড়কে পুলিশের টহল রয়েছে। যানবাহন চলাচল স্বাভাবিক আছে। #