
বাগেরহাটপ্রতিনিধি।।
বাগেরহাটের মোল্লাহাটে পুকুর থেকে জিহাদ আলী শেখ (২৫) নামে এক ইজিবাইক চালকের ভাসমান মৃতদেহ উদ্ধার ও পাশের পাকা সড়ক থেকে ইজিবাইক উদ্ধার হয়েছে । উপজেলার জয়খা এলাকা থেকে বুধবার সকাল ৯ টার দিকে এ মৃতদেহ উদ্ধার এবং এর আগে রাতে ওই পুকুর সংলগ্ন পাকা সড়ক থেকে ইজিবাইক উদ্ধার করা হয়। জিহাদ আলী শেখ উপজেলার সারুলিয়া গ্রামের আবুতালেব শেখের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, এক কন্যা সন্তানের জনক জিহাদ আলী শেখ প্রায় এক মাস পূর্বে ফেসবুক প্রেমের মাধ্যমে সাতক্ষীরা জেলার কুমারখালী থানার পশ্চিম গোট্টিয়া গ্রামের নওশের আলী মৃধার মেয়ে শ্যামলী খাতুন নামে অপর এক কন্যা সন্তানের জননীকে কোর্ট ম্যারিজ করে মোল্লাহাট উপজেলার গাংনী গ্রামে ফিরোজের বাড়িতে ভাড়া থাকছেন। জিহাদ আলী শেখ মাদক (গাঁজা) সেবন করতেন। এছাড়া তিনি কোরআন ও হাদিসের সমন্বয়ে ইসলামী জীবন বিধান পরিপন্থী কেবল কোরআন এর অনুসারী দাবিতে (আহলে কোরআন) মতে চলতেন। বর্তমান স্ত্রী'র অনেক ফেসবুক বন্ধু এছাড়া আগের স্বামীর সাথে ফোনালাপ জিহাদ আলী শেখ মেনে নিতে পরতেন না। এমন বিভিন্ন সুত্র রয়েছে যা, অনুসন্ধান করা প্রয়োজন। তাৎক্ষণিক মৃত্যুরহস্য জানা যায় নাই।
বর্তমান স্ত্রী শ্যামলী খাতুন বলেন, মঙ্গলবার দুপুর ১২ টায় জিহাদ তাদের ভাড়া বাসা থেকে ইজিবাইক চালাতে বের হয়ে আর ফিরে নাই। প্রায় ৬/৭ মাস আগে জিহাদের সাথে
...