বাগেরহাট প্রতিনিধি ||
মহান বিজয় দিবসের ৫২ বছর পূর্তি উপলক্ষে বাগেরহাট জেলা আওয়ামী লীগ শহরে বিয়জ র্যালী ও সমাবেশ করেছে। মঙ্গলবার বিকাল ৫টায় শহরের রেল রোডের জেলা আওয়ামী লীগের দলীয় অফিস চত্তরে বিজয় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাগেরহাট সদরের এমপি শেখ তন্ময়।
বাগেরহাটে জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকুর সভাপতিত্বে অনুষ্ঠিত বিজয় সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, আওয়ামী লীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভূইয়া হেমায়েত উদ্দিন, সহ সভাতি মো. শাহ ই আলম বাচ্চু, ফরিদ উদ্দিন আহমেদ, আওয়ামী লীগ নেতা পৌর মেয়র খান হাবিবুর রহমান, মনোয়ার হেসেন টগর, নকীব নজিবুল হক নজু, শেখ আক্তারুজ্জামান বাচ্চু, শেখ বশিরুল ইসলাম, ইবনে মিজান হিরুসহ দলটি অংঙ্গ সহযোগী সংগঠনের নের্তৃবৃন্দ।
সমাবেশ শেষে বাগেরহাট সদরের এমপি শেখ তন্ময়ের নের্তৃত্বে বিশাল বিজয় র্যালীটি শহরের গুরুত্বপূর্ন সড়কগুলো প্রদক্ষিন করে র্যালীটি শহরের গুরুত্বপূর্ন সড়কগুলো প্রদক্ষিন শেষে দলীয় অফিসে চত্তরে এসে শেষ হয়। র্যালীতে জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকু, সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভূইয়া হেমায়েত উদ্দিনসহ দলটি অংঙ্গ সহযোগী সংগঠনের নের্তৃবৃন্দসহ কয়েক হাজার কর্মী সর্মথক অংশ নেয়।