
বাগেরহাট প্রতিনিধি।
বাগেরহাটের কচুয়া উপজেলার গজালিয়া এলাকায় পুলিশ আসামিকে গ্রেপ্তার করার সময় তাঁকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে দুষ্কৃতিকারীরা এসময় তাদের হামলায় ৪ জন পুলিশ সদস্য আহত হয়েছে।
বুধবার (২ এপ্রিল) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শামীম হোসেন জানান, গত মঙ্গলবার রাত ১১টার দিকে বাগেরহাটের কচুয়ায় আসামী ছিনিয়ে নেওয়ার চেষ্টায় ১৭ জন দুস্কৃতিকারীকে গ্রেফতার করেছে পুলিশ।
এসময় স্থানীয় বিএনপি এর সভাপতি টুটুল ও সাধারন সম্পাদক দেলোয়ার এর নেতৃত্বে প্রায় ১০০ থেকে ১৫০ জন দুস্কৃতিকারী পুলিশের উপর হামলা চালায়। হামলায় ৪ জন পুলিশ সদস্য আহত হয়। পরে তাঁদের বিরুদ্ধে পুলিশের কাজে বাধা প্রদান, আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা এবং পুলিশকে হুমকি দেওয়ার অভিযোগে মামলা করা হয়।
উক্ত ঘটনার সাথে জড়িত আসামী মোঃ একলাছ শেখ (৩৩), মোঃ রিয়াজ শেখ (২৫), মোঃ আমিনুল হক (২৮), মোঃ হেমায়েত মোল্ল্যা (৫২), মোঃ সাব্বির শেখ (১৯), মোঃ সোহাগ শেখ (২৩), মোঃ রবিউল ইসলাম (২৭)সহ মোট ১৭ জনকে পুলিশ গ্রেপ্তার করেছে। এছাড়া পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।##