
বাগেরহাট প্রতিনিধি ।।
ছোটবেলায় গল্প শুনেছি একটা কুমিরের বাচ্চা সাতবার দেখিয়ে কুমিরকে সন্তুষ্টি করা হতো তার সাতটি বাচ্চা ই আছে । এমনই ঘটনা ঘটেয়ে বাগেরহাটে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রাম ( পিইডিপি-৪) প্রকল্পে । সুখী মানুষ নামে একটি বেসরকারী সংস্থা এই প্রকল্পের বাগেরহাট জেলার ৮টি উপজেলায় ঝরেপড়া শিশুদের লেখা পড়ার দায়িত্ব নেয় । এর মধ্যেই বাগেরহাটে এই প্রকল্প নিয়ে অনেক অনিয়ম ও দূর্নীতির খবর বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশ হয় । গত ২০ সেপ্টেম্বর বাগেরহাটে দুদকের গন শুনানী অনুষ্ঠানে প্রায় শতাধিক ভূক্ত ভোগী সুখী মানুষ ও বাগেরহাট উপানুষ্ঠানিক শিক্ষাব্যুরোর অনিয়ম ও দূর্নীতির ফিরিস্থি তুলেধরে আবেদন করেন ।
গত ১ অক্টোবর বিকাল সাড়ে তিনটায় বাগেরহাট সদর উপজেলার ডেমা ইউনিয়নের বড়চাদপুর ও চাদপুর গ্রামে সুখী মানুষের তালিকায় দুটি শিখন কেন্দ্র রয়েছে । সরেজমিনে দেখাযায় মন্দির ভিত্তিক শিশু ও গন শিক্ষা কার্যক্রম কেন্দ্রেই দুটি শিখন কেন্দ্রর ক্লাস চলছে । সেখানে শিক্ষক সাকিলা বেগম ক্লাস করাচ্ছেন । অপর শিক্ষকের কথা জানতে চাইলে শিক্ষক গিতা রানী কে সাকিলা ফোন দিয়ে ডেকে আনলেন্ ।
গিতা রানী জানান, তারা দুজন বড়চাদ পুর কালী বাড়ী বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক । তারা দুজনেই তাদের স্কুলে ক্লাস করান । স্কুলে বালু তোলা হচ্ছে তাই এখানে ক্লোস করানো হচ্ছে । সুখী মানুষের পক্ষথেকে প্রাপ্ত ফ্যান, চেয়ার, টুল,ষ্ট্যাপলার ,ফ্লোর ম্যাট,ফলের চাট,বর্ণমালা,বিভিন্ন বিক্ষাত ব্যক্তিদের ছবি, টিউব লাইট,পানির জার, কেচি, ছুরি, ওয়েষ্ট পেপার বাকেট দেখতে চাইলে শিক্ষীকারা দেখাতে পারেনি । শিক্ষীকা সাকিলা বেগম জানান, ছাত্র ছাত্রীদের এ পর্যন্ত একসেট স্কুল ড্রেস ও একটি ব্যাগ দেওয়া হয়েছে । ছাত্র ছাত্রীরা জানান , তারা একটি করে স্কুল ড্রেস , ব্যাগ ও খাতা পেয়েছে ।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যাক্তি জানান, সকল শিশু ই কালী বাড়ী বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের । একই শিশু সুখী মানুষের দেখান হয় । আবার এদের মধ্যথেকে অনেকে মন্দির ভিত্তিক শিশু ও গন শিক্ষায় ও লেখা পড়া করছে । যেহেতু একই জায়গায় চারটি প্রতিষ্ঠান এত শিশু কোথায় পাবে তাই একই শিশু কে বারবার ঘুরিয়ে ফিরিয়ে দেখান হয় । তারা আরো জানান, একদিনেত সব প্রতিষ্ঠানের পরিদর্শন হয়না এটুকু সুবিধা আমরা পাই ।
এবিষয় উপানুষ্ঠানিক শিক্ষাব্যুরোর বাগেরহাটের সহকারী পরিচালক হিরামন বিশ্বাসের ০১৭১১৯৭৬৪৬২ মোবাইলে বারবার ফোন দিলেও তিনি ফোন ধরেন নি । #