
বাগেরহাট প্রতিনিধিঃ-
বাগেরহাটের জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে ফ্রি চিকিৎসা সেবা ও ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ ফেব্রুয়ারী) বাগেরহাট স্বাধীনতা উদ্যানে সকাল সাড়ে ৮টা থেকে সন্ধা ৬ টা পর্যন্ত একদম বিনামূল্যে ডায়াবেটিস, রক্তের গ্রুপ পরিক্ষা ও বিভিন্ন ধরনের রুগী দেখা হয়। কিডনি বিশেষজ্ঞ, অর্থোপেডিকস সহ মেডিসিন ও শিশু রোগসহ বিভিন্ন বিষয়ে প্রায় শতাধিক রোগীকে চিকিৎসা সেবা ও পরামর্শ দেওয়া হয়।
চিকিৎসা নিতে সকাল থেকে শহরের আশেপাশের মানুষ ভিড় করেন। সবাইকে চিকিৎসা দিতে ডাক্তার ডাঃ নিরুপম মন্ডল, ডাঃ সুবেন্দু মিস্ত্রী ও ডাঃ ফুয়াদ হাসান নিয়োজিত ছিলেন।
জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধি মোঃ শফিউল্লাহ বলেন, আমাদের উদ্দেশ্য গন মানুষের সেবা করা। সবসময়ই যেন এই কার্যক্রম চালু থাকে সেই প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। শুধু বাগেরহাট শহরে নয়, পুরো উপজেলায় এর পরিধি ছড়িয়ে দেয়ার আহবান জানান তিনি। এছাড়া পরবর্তীতে আরোও বড়ো পরিশরে এই আয়োজন করা হবে।
এসময় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক কমিটির নেতৃবৃন্দসহ আরও অনেকে।#