
বাগেরহাট প্রতিনিধি।।
বাগেরহাটে নানা আয়োজনে উদযাপিত হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস। এ উপলক্ষে উপলক্ষে দিন ব্যাপী নানা কর্মসূচি পালন করছে বিভিন্ন সংগঠন। সকাল ৭টায় জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতির জনক শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট হেমায়েত উদ্দিন ভূঁইয়াসহ দলীয় নেতৃবৃন্দ। পরে সকাল সাড়ে ৭টায় কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে জাতির জনক শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করেন জেলা প্রশাসক মোঃ আজিজুর রহমান, পুলিশ সুপার কে এম আরিফুল হক, জেলা আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন রাজনৈতিক দল, সরকারি অফিসসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন। #