
বাগেরহাট প্রতিনিধি।।
বাগেরহাটে সৈয়দ মোকাম্মেল হোসাইন ফাউন্ডেশন পক্ষ থেকে শীতবস্ত্র ও
শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। শুক্রবার (১০ জানুয়ারী)
বিকালে সৈয়দ মোকাম্মেল হোসাইন ফাউন্ডেশন বাগেরহাট শহরের দশানিস্থ
কার্য্যালয়ে ফাউন্ডেশনের চেয়ারম্যান তাহেরা সুসান এর সভাপতিত্বে অনুষ্ঠিত
শীতবস্ত্র ও শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশ
সুপার মোঃ তৌহিদুল আরিফ। বিশেষ অতিথি ছিলেন বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি
মোঃ কামরুজ্জামান। প্রধান বক্তা ছিলেন ফাউন্ডেশনের ভাইচ চেয়ারম্যান ও
বিএইচ খান স্কুল এন্ড কলেজের ভাইচ প্রিন্সিপাল সৈয়দ শায়লা শারমিন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা কৃষকদলের সভাপতি সৈয়দ আসাফু দৌলা
জুয়েল, জেলা যুবদলের সাবেক সহ সভাপতি মোঃ মাসুদুজ্জামান মাসুদ,
এ্যাডভোকেট শাহিনুল আলম প্রমূখ। সামাজিক কর্মকান্ড করার প্রত্যায় নিয়ে
সৈয়দ মোকাম্লেল হোসাইন ফাউন্ডেশনের যাত্রা শুরু হয়।