বাগেরহাট প্রতিনিধি:
“নারীর সমঅধিকার ,সমসুযোগ এগিয়ে নিতে হোক বিনিয়োগ” এই পতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটে শোভাযাত্রা , আলোচনা সভা ও মানব বন্ধনের মধ্যদিয়ে পালিত হলো আন্তর্জাতিক নারী দিবস ২০২৪।
জেলা প্রশাসক, মহিলা বিষয়ক অধিদপ্তর, এনজিও ও স্বেচ্ছাসেবী নারী সংগঠনের সম্মিলিত উদ্যোগে শুক্রবার সকাল ১০ টায় বাগেরহাট স্বাধীনতা উদ্যান এর সামনে মানব বন্ধন অনুষ্ঠিত হয় । মানব বন্ধন শেষে এক শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে বাগেরহাট সাংস্কৃতিক ফাউন্ডেশন মিলনায়তনে এক আরোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা মহিলাবিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক সাহেলা পারভীন এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাঃ খালিদ হোসেন। এসময় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রসাশক ( শিক্ষা ও আইসিটি) সাদিয়া ইসলাম , বাগেরহাট সদর উপজেলা মহিলা ভাইচ চেয়ারম্যান রিজিয়া পারভিন, বাগেরহাট জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শরিফা খানম,সনাক সদস্য ফিরোজা নাসরিন, প্রফেসর চৌধুরী আব্দুর রব, সাংবাদিক বাবুল সরদার, কাউন্সিলর তানিয়া খাতুন,এ্যাড. সীতা রানী দেবনাথ, নারী নেত্রী এ্যাড, লুনা সিদিকি প্রমুখ ।
সভায় বক্তারা জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়নে বিগত বছরগুলোতে বাংলাদেশের সাফল্য ঈর্ষণীয়। মুক্তিযুদ্ধের মত নারীর অধিকার ফিরে পেতে যুদ্ধ করতে হবে এবং তরুণদের এগিয়ে আসতে হবে। পাশাপাশি নারীর ক্ষতমায়নে উত্তরাধিকার আইণ ও অভিভাবকত্ব আইন সংশোধন করতে হবে। যত্রতত্র নারীদের তালাক দেয়া রোধে আইন প্রনয়ন করতে হবে।