
বাগেরহাট প্রতিনিধি।।
বাগেরহাট সদর উপজেলার প্রান্তিক জেলে পরিবারের নারী সদস্যদের মাঝে শীত কালীন সবজির বীজ বিতরন করা হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা উদয়ন বাংলাদেশ এর বাস্তবায়নে এবং কোষ্ট ফাউন্ডেশন এর সহযোগিতায় বাগেরহাটে এসএসএফ জেন্ডার মেইন স্ট্রিমিং প্রজেক্ট এর আওতায় শতাধিক পরিবারের মাঝে বীজ বিতরন করা হয়।
বীজ বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট পৌরসভা ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের মহিলাকাউন্সিলর কহিনুর বেগম ডালিম। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ছিলেন উদয়ন বাংলাদেশ এর নির্বাহী পরিচালক আছাদুজজামান শেখ, প্রোগ্রাম অফিসার আব্দুল হালিম। প্রধান অতিথি নারীদের আত্মকর্মসংস্থান, নারীর ক্ষমতায়ন এবং এই বীজ নিয়ে বসতবাড়ীতে সবজি চাষ করে নিজেদের পুষ্টি চহিদা পূরনের পাশাপাশি স্থানীয় বাজারে বিক্রি করে বাড়তি আয়ের পরামর্শ প্রদান করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাগেরহাট প্রেসক্লাব এর সহসভাপতি এবং উদয়ন বাংলাদেশ এর সাধারন সম্পাদক ইসরাতজাহান।