
বাগেরহাট প্রতিনিধি।।
বাগেরহাটে নিঁেখাজের ৫ দিন পার হলেও কোন সন্ধান মেলেনি স্কুল শিক্ষক মহিদুলের। ১৩৬ নং পশ্চিম গাজীরহাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেন। ১৫ ফেব্রæয়ারী সকালে স্কুলে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয়ে আর বাসায় ফেরেনী। এ বিষয় নিঁেখাজ মহিদুল ইসলামের স্ত্রী বাগেরহাট সদর মডেল থানায় একটি সাধারন ডায়রী করেছেন।
বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার দৈবজ্ঞহাটি ইউনিয়নের গাজীরহাট এলাকার সেকেন্দার আলীর পুত্র মোঃ মহিদুল ইসলাম।
নিখোঁজ শিক্ষক মোঃ মহিদুলের স্ত্রী মৌসুমী খানম জানান, ১৫ ফেব্রæয়ারী সকালে স্কুলে যাওয়ার জন্য বাগেরহাটের সরুইন্থ বাসা থেকে বের হয় । দুপুর বারটায় সময় আমার সাথে শেষ কথা হয়। এর পর থেকে তার ফোন মোবাইল ফোন বন্ধ রয়েছে। অনেক খোজাখুজির পর বাগেরহাট সদর মডেল থানায় একটি সাধারন ডায়রী করেছি। তিনি তার স্বামীকে সুস্থ্য শরীরে ফিরে পাওয়ার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
নিখোঁজ মহিদুল ইসলামের ভাই ইউপি সদস্য মোঃ অহিদুল ইসলাম বলেন, আমাদের পার্শ্ববর্তী ডেবরাজ গ্রামের হাসেম শেখ ও তার পুত্র রিপন শেখ স্ত্রী হত্যা মামায় আসামী ছিল। ২০১৮ সালে রিপন শেখের স্ত্রী কে হত্যার দায়ে পিতা-পুত্রের বিরুদ্বে মামলা হয়। এই মামলার তদবির, আমার ভাই স্কুল শিক্ষক মোঃ মহিদুল ইসলাম করছিল। ১৫ ফেব্রæয়ারী এই মামলার রায়ে তাদের দুজনের যাবজ্জীবন সাজা হয়। আমি ধারনা করছি স্ত্রী হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামী রিপন শেখের বর্তমান স্ত্রী শিউলী লোকজন নিয়ে আমার ভাইকে অজানা জায়গায় আটকিয়ে রাখতে পারে। তিনিও তার ভাইকে উদ্ধারের জন্য প্রশাসনের প্রতি আহবান জানান।
এ বিষয়ে বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেল ইনচাজর্, পুলিশ পরিদর্শক এস, এম, আশরাফুল আলম বলেন, মহিদুল নিখোঁজের বিষয়ে বাগেরহাট সদর মডেল থানায় গত ১৬ ফেব্রæয়ারী একটি জিডি হয়েছে। এ বিষয়ে আমরা বিস্তারিত তদন্ত করছি। আমাদের তদন্ত অনুসন্ধান চলছে। আমাদের তদন্ত কর্মকর্তা খুব দ্রæত সময়ে মহিদুলের নিখোঁজের বিষয়টি জনসমুখ্যে তুলে ধরতে পারবো। #