বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাট ৪ আসেনের বিএনপির সংসদ সদস্য প্রার্থীর পথসভা অনুষ্ঠিত হয়েছে। সকাল সাড়ে নয়টায় বাগেরহাট খানজাহান আলী মাজার জিয়ারত শেষে মাজার গেটে এক পথ সভা অনুষ্ঠিত হয় । এসময় বক্তব্য রাখেন বাগেরহাট ৪ আসেনের বিএনপির সংসদ সদস্য প্রার্থী কাজী খায়রুজ্জামান শিপন , জেলা বিএনপির যুগ্ন আহবায়ক শেখ কামরুল ইসলাম গোরা, জেলা বিএনপির সদস্য সচিব মোঃ মোজাফ্ফর রহমান আলম, জেলা যুবদলের সাবেক সভাপতি ফকির তরিকুল ইসলাম, হিন্দু কমিউনির নেতা প্রদিববসু সন্তু প্রমুখ।
বিকালে মোড়েলগঞ্জে জাতীয়তা বাদি দল বিএনপি উপজেলা ও পৌর শাখার উদ্যোগে নব্বইরশী বাস স্ট্যান্ডে পথসভায় প্রধান অতিথির বক্তৃতা করেন বাগেরহাট জেলা বিএনপির সদস্য কাজী খায়রুজ্জামান শিপন। এ সময় উপজেলা বিএনপির আহবায়ক মো. শহিদুল হক বাবুলের সভাপতিত্বে পথসভায় প্রধান বক্তৃা ছিলেন বাগেরহাট জেলা বিএনপির সদস্য সচিব মোজাফফর রহমান আলম, সিনিয়র যুগ্ন আহবায়ক কামরুল ইসলাম গোরা।
সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন মোড়েলগঞ্জ পৌর বিএনপি'র আহবায়ক সিকদার ফরিদুল ইসলাম, বিএনপি নেতা গিয়াস উদ্দিন তালুকদার, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ফারুক হোসেন সামাদ, থানা বিএনপির যুগ্ম আহŸায়ক এফ এম শামীম আহসান, বিএনপি নেতা সমর মন্ডল, থানা বিএনপির যুগ্ম আহবায়ক ফকির রাসেল আল ইসলাম। সভাটি সঞ্চালনা বিএনপি নেতা জিয়াউল হাসান টুটুল।
সন্ধায় রায়েন্দা পাচরাস্তার মোড়ে ও এক পথসভা অনুষ্ঠিত হয়।
এসব পথসভায় প্রধান অতিথি কাজী খায়রুজ্জামান শিপন বলেন, ছাত্রদের আত্মত্যাগের বিনিময়ে আজকের এ বিজয় অর্জন। দলের মধ্যে অনু প্রবেশকারিরা ঢুকে নৈরাজ্য সৃষ্টি করতে না পারে সে দিকে সজাগ দৃষ্টি রাখতে হবে সকল নেতাকর্মীদের। একই সাথে বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার নির্দেশনা মোতাবেক হিন্দু সম্প্রদয়ের ব্যবসা প্রতিষ্ঠান ধর্মীয় স্থাপনায় সুরক্ষা দিতে নেতাকর্মীদের তাদের পাসে থেকে কাজ করার আহŸান জানান তিনি।