মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহীর বাঘায় চোরের দল চুরি করতে এসেছিল ট্রাক নিয়ে। এ সময় রবিন ফোরাইয়া (২৫) নামের এক চোরকে আটক করা হলেও অন্যরা চোরেরা ট্রাক নিয়ে পালিয়ে গেছে।
সোমবার (১১ ডিসেম্বর) ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে। আটক রবিন ফোরাইয়া, সে পাবনা সদরের বাসিন্দা। জানা যায়, উপজেলা স্বাস্থ্য কমক্সের পেছনে মাইক ও ব্যাটারির দোকানে চুরির জন্য চোরেরা ট্রাক ভিড়ায়। তারা দোকানের তালা কেটে দোকান খুলে ট্রাকে ব্যাটারি তুলতে থাকে।
এ সময় দোকান মালিক টের পেয়ে এগিয়ে আসেন। মালিকের উপস্থিতি টের পেয়ে চোরেরা ট্রাক নিয়ে পালিয়ে গেলেও এক চোরকে আটক করা হয়।
বাঘা থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম জানান, আটক চোর পাবনা সদরের রবিন ফোরাইয়ার বিরুদ্ধে দোকান মালিক পিন্টু বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন।
আটক চোরের মাধ্যমে অন্যদের পরিচয় শনাক্ত করে চুরি যাওয়া ব্যাটারি উদ্ধারের চেষ্টা করা হবে।