
এম, এ কাশেম, জেলা প্রতিনিধি চট্টগ্রাম :: খায়েজ আহম্মেদ মেম্বার নামে এক নামে যাকে দল-মত নির্বীশেষে সবাই যাকে চিনেন! তিনি একাধারে উত্তর চট্টগ্রামের মীরসরাই উপজেলার ২ নং হিঙ্গুলী ইউনিয়ন বিএনপি'র সভাপতি এবং পরবর্তীতে বারইয়ারহাট পৌরসভা বিএনপি'র ও সভাপতি। নিঃস্বার্থ ও দল নিবেদিত আপাদমস্তক এক বিএনপি'র নেতা তিনি। অদ্যকার হাইব্রিড নেতাদের পদভারে হয়তো বা সেই প্রবীণ ও দল নিবেদিত প্রাণ খায়েজ আহম্মেদ এর নাম ও হয় তো বা ভুলে যেতে বসেছেন কেউ কেউ! সেই যে ছিলেন তিনি এখনো রয়েছেন তাবত বিএনপি'র পতাকাতলে।
বয়স একটু বাড়লে ও কিন্তু বয়সের ভারে একেবারেই ন্যুজ নয়। রোগ-শোক্ এবং পারিপার্শ্বিক পরিবেশ-পরিস্থিতির রোষানলে পড়ে অনেকটা নিজেকে গুটিয়ে নিলে ও কিন্তু অন্তর থেকে 'শহীদ জিয়াউর রহমান এর নাম-নিশানা এখনো মুছে যায়নি! বিএনপি'র পতাকা কে এখনো আঁকড়ে ধরে রেখেছেন মনের মণি কোঠায়। যার যৎকিঞ্চিৎ হলে ও প্রমাণ বহন করে দল সম্পর্কিত আলাপচারিতায়।
বয়সে একটু বড় হলে ও তৎ সময়ের রাজনৈতিক সু'বাতাসের সুবাদে এ প্রতিবেদক ওই মানুষটির অতি কাছে থেকে মিলে-মিশে রাজনীতি করে আসার প্রেক্ষাপটে এখনো সেই সম্পর্ক বিদ্যমান।
হঠাৎ দেখা ও কথা হয় বারইয়ারহাট। কথা প্রসঙ্গে অতিত জীবনের রাজনৈতিক সম্পর্কায়িত বিষয়ে স্মৃতিচারণ করতে গিয়ে আজকের বিএনপি'র রাজনীতি ও বিএনপি'র মধ্যে নেতা-কর্মীর উপছে পড়া ভীঁড় যেনো অতিতকে হার মানায় চায়! তথাপি, ওই ভালো ও দল নিবেদিত মানুষ গুলোর কথা আজকের বিএনপি'র নেতা-কর্মীরা মনে রাখলে ভালো হয় বলে অতিশয় আনন্দচিত্তে বলা যেতে পারে।
খায়েজ আহম্মেদ এর মতো দল নিবেদিত প্রাণ অতিতের সেই সব নেতা-কর্মীদের মূল্যায়ন করে যাওয়ার মাধ্যমে দলের লাভ বৈ ক্ষতি নয় বলে দলের সকল স্তরের নেতা-কর্মীদের মনে রাখা উচিত বলে অনেকেই মনে করেন।
মনগত ভাবে খায়েজ আহম্মেদ এর মতো দল নিবেদিত প্রাণ সবার জন্য শুভ কামনায় দীর্ঘ হায়াত প্রত্যাশিত।