
বাগেরহাট প্রতিনিধি।।
বাগেরহাটে কৃত্রিম রং মিশিয়ে বাসি গরুর মাংস বিক্রির অপরাধে বরকত উল্লাহ নামেট এক ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিদপ্তর সংরক্ষণ অধিদপ্তর । সোমবার ( ৬ মার্চ) দুপুরে বাগেরহাট কাঁচা বাজার সংলগ্ন শহর রক্ষা বাঁধ এলাকায় অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়। দুই থেকে তিনদিন আগের বাসি গরুর মাংস রক্তের মতো দেখাতে কৃত্রিম রং মিশিয়ে বিক্রি করে আসছিলেন মাংস ব্যবসায়ী বরকত উল্লাহ।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আব্দুল্লা ইমরান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই গোস্তের দোকানে অভিযান চালানো হয়। এসময় রং এর প্যাকেট ও কয়েকদিন আগের বাসি মাংস দোকানে পাওয়া যায়। পরে বরকত উল্লাহ নামে এক মাংস ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
কিছু কিছু দোকানে গরুর মাংসের সঙ্গে মহিষের মাংস মিশিয়ে বিক্রি করার অভিযোগ রয়েছে। সেসব দোকানেও অভিযান চালানোর কথা বলেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এই কর্মকর্তা।