
নওগাঁ প্রতিনিধি ঃ বিএনপি’র মহা সমাবেশ থেকে আটকের পর মুক্তি পাওয়ায় পরানপুর ইউনিয়ন বিএনপি, যুবদল ও কৃষক দলের সর্বমোট ১১ জন নেতৃবৃন্দকে ফুলের মালা দিয়ে সংবর্ধনা জানানো হয়েছে। রবিরার বিকেলে উপজেলার সতীহাটে মান্দা উপজেলা বিএনপি’র আহবায়ক ও ৫নং গনেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম বাবলু চৌধুরীর ব্যাক্তিগত অফিসে তাদেরকে সকলকে ফুলের মালা দিয়ে সংবর্ধনা জানানো হয়। এসময় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে ৫নং গনেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম বাবলু চৌধুরী বলেন,গত ২৭ জুলাই (বৃহস্পতিবার) বিএনপি’র মহা সমাবেশ থেকে পরানপুর ইউনিয়ন বিএনপি’র আহবায়ক গোলাম মোস্তফা,সিনিয়র যুগ্ম আহবায়ক মাহফুজুর রহমান, সদস্য সাইদুর রহমান মোল্লা ও আব্দুল মান্নান, ১ নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন (আনু), ৫ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি নূরনবী সরদার (মিন্টু), সাধারণ সম্পাদক মোজাম্মেল হক (মজু), ৮নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক তাবারক হোসেন,পরানপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক সারোয়ার জাহান (নান্টু), ৭ নং ওয়ার্ড যুবদলের সভাপতি গোলাম জাকারিয়া (মিঠু) এবং পরানপুর ইউনিয়ন কৃষক দলের আহবায়ক সিদ্দিকুর রহমানকে অন্যায়ভাবে ঢাকার সাভার মডেল থানা পুলিশ আটক করে। এরপর কেন্দ্রীয় নেতাদের আন্তরিক প্রচেষ্টায় তারা মুক্তি পেয়ে বাড়ি ফিরে আসায় তাদের সকলকে ফুলের মালা দিয়ে সংবর্ধনা জানানো হয়েছে। আগামীতেও এমন সহযোগীতা অব্যাহত থাকবে বলে জানান তিনি।