
শ্রীপুর প্রতিনিধি
হিংসুক ব্যক্তি সমাজের অন্যান্য সন্মানিত ব্যক্তিদের ব্যক্তিত্বকে হেয় করার চেষ্টা করে। হিংসুক ব্যক্তি সবসময় সব জিনিসের অধিকারী হতে চায়। তাদের সর্বদা এই চেষ্টাই থাকে যে, অন্যের কাছে যা আছে তারচেয়ে তার জিনিসটা ভালো হওয়া দরকার।
সমাজের আর অন্য সবার সাথে বসবাস করলেও হিংসুক ব্যক্তি মানুষের মনে কোনো স্থান করে নিতে পারে না। হিংসুককে কেউ ভালো দৃষ্টিতে দেখে না। সবার মাঝে তার প্রতি একটা খারাপ ধারনা জন্ম নেয়- তার কর্মকাণ্ডের কারণে। অন্যের অর্জনকে যারা মেনে নিতে পারে না, তাদের জীবন কখনোই সুখের হয় না। বলছি একজন মানবিক ও জনপ্রিয় নেতা বিল্লাল হোসেন বেপারীর কথা।
একজন মানবিক নেতৃত্বের বলিষ্ঠ উদাহরণ। তিনি গাজীপুরের শ্রীপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক। তরুন প্রজন্মের অহংকার তারেক রহমানের আস্থা ও বিশস্ত একজন কর্মী হিসেবে দলকে সংগঠিত করার কাজে নিয়োজিত রয়েছেন বিল্লাল হোসেন বেপারী।
ইতমধ্যে তিনি শ্রীপুর পৌর এলাকায় নেতাকর্মীদের আশ্রয়স্থলে পরিণত হয়েছে।
বিএনপি-যুবদল-ছাত্রদলসহ যে কোনো সংগঠনের কোনো নেতাকর্মী যে কোনো সমস্যায় পড়ে তাকে স্মরণ করা মাত্র তাদের পাশে দাড়ান তিনি।
জানা গেছে, এলাকার মসজিদ-মন্দির-গীর্জা, ঈদগাহ্-কবরস্থানের উন্নয়নে আর্থিক অনুদান, কারো মেয়ের বিয়েসহ বা অসুস্থ হয়ে হাসপাতালে যদি কেউ মামলায় পড়েছে সেখানে বিল্লাল হোসেন বেপারী এগিয়ে যান মানুষের সমস্যা সমাধান করতে।
বিভিন্ন ধর্মীয় উৎসবে হতদরিদ্রদের মাঝে কাপড়-খাবার বিতরণ, শীতার্তদের মাঝে গরম কাপড় বিতরণ, শিশুদের মাঝে ঈদের নতুন পোষাক ও খাবার বিতরণ, যুবসমাজকে মাদকমুক্ত রাখতে খেলা-ধুলার সামগ্রী বিতরণসহ সমাজের ইতিবাচক প্রতিটি কাজে শ্রীপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন বেপারীর অবস্থান।
একজন সমাজসেবক, মানবিক সৎ নেতা হিসাবে তিনি সর্বদাই জনগনের কল্যাণের জন্য কাজ করে যাচ্ছেন। বাংলাদেশের আগামীর রাষ্ট্র নায়ক তারেক রহমানের পক্ষ থেকে তার একজন কর্মী হিসেবে বিল্লাল হোসেন বেপারী এসব করে চলেছেন। রাজনৈতিক অঙ্গনে বিএনপির দলকে শক্তিশালী করতে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
ঠিক তখন'ই একটা মতলববাজ চক্র মাঝে মাঝে বিল্লাল হোসেন বেপারীর বিরুদ্ধে অপপ্রচার ও পদে পদে বাধা প্রদানের চেষ্টা করছে। কিন্তু কেনো তিনি তো নিজের জন্য নয় সব সময় তারেক রহমানের হাত শক্তিশালী করতে কাজ করছেন। তাহলে কেনো বিল্লাল হোসেন বেপারীকে তারা সহ্য করতে পারছে না, তিনি তো কিছু করছে, তবে যারা তার বিরোধীতা করছে তারা কি করতে পেরেছে বা করছে, তারা যদি মানুষের জন্য কিছু করেই থাকে তাহলে বিল্লাল হোসেন বেপারীকে তাদের এতো ভয় কেনো?