
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মান্দায় ১৪ নং বিষ্ণপুর ইউনিয়ন বিএনপি'র দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় মান্দা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শামশুল ইসলাম বাদলের সঞ্চালনায় এ সম্মেলনে সভাপতিত্ব করেন বিষ্ণপুর ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক মজিবর রহমান শাহানা। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মান্দা উপজেলা বিএনপি’র আহ্বায়ক ও গণেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম বাবুল চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,মান্দা উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক তোফাজ্জল হোসেন টুকু,আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক সহ-সভাপতি মনোজিৎ কুমার সরকার প্রমূখ।
এসময় উপজেলা বিএনপি'র সাবেক সহ-সভাপতি রফিকুল ইসলাম সরদার,উপজেলা বিএনপি'র সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমান আহবায়ক কমিটির সদস্য আখেরুজ্জামান সেলিম ও রফিকুল ইসলাম টুকু,বিষ্ণপুর ইউনিয়ন বিএনপি'র সাবেক সভাপতি মমতাজ হোসেন মেম্বার, সাবেক সাধারণ সম্পাদক কছিম উদ্দিন, যুগ্ম আহবায়ক মমতাজ মাস্টার ,মামুন,কালাম এবং জাবেদ আলী প্রমূখ।