
আবু ইউসুফ ভালুকা উপজেলা প্রতিনিধি
ময়মনসিংহের ভালুকা উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের দৌলা পাগলা বাড়ী এলাকায় ১৮ জুলাই মঙ্গলবার দুপুরে নানা ও নাতি পুকুরে ডুবে মর্মান্তিক মৃত্যু হয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, সৌদি প্রবাসী আঃ রহিম এর ছেলে মোঃ হাবিবুর রহমান (১২) পার্শ্ববর্তী নানা বাড়িতে বেড়াতে যাই। এলাকাবাসীর ধারণা, দুপুরে বাড়ীর দক্ষিণ পাশে পুকুরে মোঃ আইনাল হক (৬০) এর সাথে পুকুরে গোসল করতে নামলে নাতি তলিয়ে গেলে নানা তাকে তুলতে গেলে সাঁতার না জানার কারণে উভয় তলিয়ে মৃত্যু হয়। বিকালে তাদেরকে না পেয়ে অনেক খোঁজাখুজি করার পর পুকুরের ঘাটে তালের লুঙ্গি ও জুতা দেখে আত্মীয়-স্বজন পুকুরে নামে পরে পুকুর থেকে উভয়ের লাশ উদ্ধার করে। এ ঘটনার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসেছে।