গৌতম কুমার মহন্ত, স্টাফ রিপোর্টারঃ নওগাঁর মহাদেবপুরে জাতী-ভেদ ভুলে আদিবাসীদের ঐতিহ্যবাহী কারাম উৎসবে সকল সম্প্রদায়ের মানুষের মিলন মেলা ঘটেছে।এ মিলন মেলায় নাচে-গানে মেতেছিল আদিবাসীদের পাশাপাশি হিন্দুসহ অন্যান্য সম্প্রদায়ের মানুষ।সমতলে বসবাসরত আদিবাসীদের অন্যতম বৃহত এ কারাম উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানে হাজার হাজার মানুষের উপস্থিতি ঘটে। ৯ সেপ্টেম্বর মঙ্গলবার এ উৎসব উপলক্ষে উপজেলার বনগ্রাম ও এর আশেপাশের আদিবাসী পল্লীগুলোতে ছিল সাজসাজ রব।আদিবাসী সম্প্রদায়ের নিজস্ব ভাষা ও সাংস্কৃতিক অনুষ্ঠান নানা কারনে তা হারিয়ে যেতে বসেছে।তাদের হারিয়ে যাওয়া সংস্কৃতিকে রক্ষায় আদিবাসী উন্নয়ন কেন্দ্র ও বনগ্রাম কারাম উৎসব উদযাপন কমিটি গত ১৩ বছর ধরে এ আয়োজন করে আসছে।এ উপলক্ষে বনগ্রাম স্কুল মাঠে আদিবাসী উন্নয়ন কেন্দ্র ও কারাম উৎসব উদযাপন কমিটির উদ্যোগে নিজস্ব ভাষায় সাংস্কৃতিক প্রতিযোগীতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিকাল ৪ টায় জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে এ উৎসবের উদ্বোধন করেন সাংবাদিক আজাদুল ইসলাম আজাদ। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামান।জাতীয় আদিবাসী পরিষদ নওগাঁ জেলা কমিটির সাধরন সম্পাদক ও আদিবাসী উন্নয়ন কেন্দ্রের নিবাহী পরিচালক দীপংকর লাকড়ার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের বক্তব্য রাখেন আদিবাসী পরিষদ নওগাঁ জেলা কমিটির সভাপতি আমিন কুজুর, মহাদেবপুর উপজেলার সাধারন সম্পাদক নয়ন পাহান, মহাদেবপুর উপজেলা নারী পরিষদের সভানেত্রী নীতি রানী, প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনা নিত্যলাল উরাও ও মিলন লাকড়া।সন্ধ্যায় সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশ নেয়া প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।