
স্টাফ রিপোর্টারঃ নওগাঁর মহাদেবপুরে পারিবারিক কলহের জের ধরে এক কলেজ ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। গতকাল ১২ মার্চ রবিবার এ ঘটনাটি ঘটেছে উপজেলা শহরের লিচুতলা মোড় এলাকার তার নানার বাসায়।থানা পুলিশ জানায়,উপজেলার এনায়েতপুর ইউনিয়নের মাদিশহর গ্রামের আব্দুল মান্নানের কন্যা শহরের জাহাঙ্গীরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী মিরাজুম মুনিরা মিম (১৮) ওইদিন বিকেলে উপজেলা শহরের লিচুতলা পূর্বপাড়া মহল্লায় তার নানা ফজলুর রহমানের বাড়িতে বেড়াতে আসেন।পারিবারিক কলহের জের ধরে এদিন বিকেলে মিম তার নানার বাড়ীর দোতলায় স্বয়ণ কক্ষের সেলিং ফ্যানে ওড়না বেঁধে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।খবর পেয়ে থানার এস আই জাহিদ হোসেন ওই কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠান।ঘটনার সত্যতা নিশ্চিত করে থানার ওসি তদন্ত আবুল কালাম আজাদ জানান,এব্যাপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে