
স্টাফ রিপোর্টারঃনওগাঁর মহাদেবপুরে চাচার বিরুদ্ধে ৬ বছরের শিশু ভাতিজিকে
ধর্ষণের অভিযোগ উঠেছে।স্থানীয় মাতব্বরদের বাঁধার মুখে আহত শিশুটির চিকিৎসা
করাতে পারছে না তার প্রতিবন্ধী বাবা-মা। একই সাথে প্রভাবশালী মাতব্বরেদর চাপে অভিযুক্তর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাও নিতে পারছেনা ধর্ষিতার পরিবার।
এ ঘটনায় এলাকার সভ্য সমাজের মানুষের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে।ভুক্তভোগী পরিবারের সদস্য এবং স্থানীয়রা জানান,উপজেলার দক্ষিণ গোবিন্দপুর গ্রামের মজিবর রহমানের ছেলে হারুন অর রশিদ (৫০) কয়েকদিন আগে তার মানসিক প্রতিবন্ধী চাচাত
ভাইয়ের মেয়েকে (৬) বিভিন্ন প্রলোভন দিয়ে তার বাড়ীর নিজ ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করে।এঘটনা কাউকে না বলার জন্য শিশুটিকে বিভিন্ন ভয়-ভীতি দেখিয়ে বাড়িতে পাঠিয়ে দেয়।এতে শিশুটি প্রচন্ড ভয় পেয়ে প্রথমে বিষয়টি কাউকে জানায়নি।
তবে বাথরুম সারার সময় গোপন অঙ্গে জ্বালা যন্ত্রণা ও সমস্যা শুরু হলে শিশুটি তার মাকে ঘটনাটি খুলে বলে।বিষয়টি জানাজানি হলে অভিযুক্তর আত্নীয়-স্বজনসহ স্থানীয় মাতব্বরা শিশুটির চিকিৎসা করাতে না দিয়ে স্থানীয়ভাবে মিমাংসার প্রস্তাব দেন। এ ব্যাপারে শিশুটির চাচাতো বোন বলেন, যে চাচা তার শিশু ভাতিজির সাথে এমন আচরণ করেছে তাকে সে মানুষ নয় পশু।
তার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার।নাম প্রকাশে অনিচ্ছুক ওই গ্রামের একাধিক ব্যক্তি জানান, শিশুটির মা-বাবা প্রতিবন্ধী হওয়ার সুযোগ নিয়ে একটি বিশেষ
মহল অভিযুক্ত হারুনকে বাঁচাতে অপতৎপরতা চালাচ্ছে।হারুন এর আগেও এ ধরণের একাধিক ঘটনায় জড়িত থাকার অভিযোগে সে শালীসে মারপিটের শিকার হওয়াসহ জরিমানাও দিয়েছে বলে গ্রামবাসী জানান। শিশুটির মা কান্নাজড়িত
কন্ঠে তার মেয়ের সুচিকিসাসহ অভিযুক্ত হারুনের শাস্তির দাবী জানান। স্থানীয় ইউনিয়ন পরিষদ
চেয়ারম্যান শামসুল আলম বাচ্চু ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, শিশুটির মা-বাবা দুজনেই
প্রতিবন্ধী।
তাদের দুজনের সুবর্ণ নাগরিকের ভাতাও রয়েছে।এর সুযোগ নিয়ে একটি মহল
বিষয়টি আপোষ মিমাংসা করে দেয়ার জন্য তাকে জানিয়েছিল।তিনি তাদেরকে আইনের মাধ্যমে বিষয়টি সমাধানের পরামর্শ দেন।তিনি আরো বলেন, অভিযুক্ত হারুনসহ এ ঘটনার
সাথে যারা জড়িত তাদের প্রত্যেকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া উচিত। মহাদেবপুর থানার
অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহীন রেজা বলেন, এ বিষয়ে তিনি কোন অভিযোগ পাননি, তবে অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে