
স্টাফ রিপোর্টারঃ নওগাঁর মহাদেবপুর উপজেলা জাতীয় পাটির উদ্যোগে ২২ মার্চ শনিবার সন্ধ্যায় দলীয় কার্যালয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা জাতীয় পাটির সভাপতি মোঃ মাসুদ রানার সভাপতিত্বে দোয়া ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন পাটির উপদেষ্টা হরিপদ রায়, সহ সভাপতি আসাদুজ্জামান বাবু, মোঃ শাহিন আলম,
সাধারণ সম্পাদক মোঃ সেকেন্দার আলী, কেন্দ্রীয় ছাত্র সমাজের সদস্য ও নওগাঁ জেলা ছাত্র সমাজের সাধারণ সম্পাদক মোঃ মোতালেব হোসেন, উপজেলা ছাত্র সমাজের সভাপতি মোঃ ইমরান হোসেন প্রমূখ। এছাড়াও জাতীয় পাটির বিভিন্ন অঙ্গ সংগঠনসহ এতিম শিশুরা ইফতার মাহফিলে অংশ গ্রহণ করেন। ইফতার মাহফিলে দেশ ও জাতীর কল্যাণ কামনাসহ প্রয়াতঃ রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।