
স্টাফ রিপোর্টার ঃ নওগাঁর মহাদেবপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ৩ দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। গতকাল ২০ ফেব্রæয়ারি সোমবার উপজেলা পরিষদ চত্বরে বেলা ১১টায় এ মেলার উদ্বোধন করেন নওগাঁ-৩ আসনের সাংসদ আলহাজ্ব মোঃ ছলিম উদ্দীন তরফদার সেলিম। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু হাসান, উপজেলা পরিষদ চেয়ারম্যান আহসান হাবীব ভোদন, ভাইস চেয়ারম্যান অনুকুল চন্দ্র সাহা বুদু, উপজেলা কৃষি অফিসার মোঃ মোমরেজ আলী, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি গোলাম নূরানী আলাল, বীর মুক্তিযোদ্ধা ও সহ-সভাপতি বদিউজ্জামান বদি, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন মন্ডল, আওয়ামী লীগ নেতা সাংবাদিক গৌতম কুমার মহন্ত, সিনিয়র সাংবাদিক কিউ, এম, সাঈদ টিটো, সাংবাদিক এসএ উজ্জল প্রমুখ। এর আগে মেলা সফল করতে সাংসদ আলহাজ্ব মোঃ ছলিম উদ্দীন তরফদার সেলিমের নেতৃত্বে সরকারি কর্মকর্তা এবং কর্মচারী যৌথ ভাবে একটি বর্ণাঢ্য র্যালী উপজেলা শহর প্রদক্ষিন করে।