
গৌতম কুমার মহন্ত, স্টাফ রিপোর্টারঃ
নওগাঁর মহাদেবপুরের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল, ফেসবুক আইডি ও পরীক্ষমূলক সাপ্তাহিক মহাদেবপুর দর্পণের উদ্যোগে মসজিদে সাব মার্জিবল পাম্প প্রধান করা হয়েছে। শুক্রবার (৭ মার্চ) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের
খোলাশপুর গ্রামের জামেহ মসজিদে এই পাম্পটি বসানো হয়।ওই মসজিদের পানি সরবরাহ বিঘ্নিত হওয়ায় মসজিদে আগত মুসল্লিদের অযু করার সমস্যা হচ্ছিল। মসজিদ কমিটির পক্ষে স্থানীয় যুবদল নেতা বেলাল হোসেন বিষয়টি জানালে মহাদেবপুর দর্পণের পক্ষে একটি নতুন পাম্প কিনে দেয়া হয়। শুক্রবার দুপুরে ওই মসজিদে উপস্থিত হয়ে পাম্প বসানো কার্যক্রম উদ্বোধন করেন মহাদেবপুর দর্পণের প্রকাশক ও নওগাঁ জেলা মহিলা দলের সহ-সভাপতি কাজী রওশন জাহান। এসময় মসজিদ কমিটির সদস্যরা উপস্থিত
ছিলেন।