
গৌতম কুমার মহন্ত স্টাফ রিপোর্টারঃ নওগাঁর মহাদেবপুরে সপ্তাহের ব্যাবধানে পেঁয়াজের ঝাঁজ বেড়ে দ্বিগুণ যাওয়ায় ভোক্তাগন অস্থির হয়ে উঠেছে।পেঁয়াজের বাজার অস্থির করা মজুদদারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার হুশিয়ারী দিয়েছেন ইউএনও।গত এক সপ্তাহের ব্যবধানে দেশী পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে ২০ থেকে ২৫ টাকা। মহাদেবপুর সদরসহ উপজেলার বিভিন্ন হাটবাজারে গত ১৮ এপ্রিল শুক্রবার সরেজমিনে দেখা যায় প্রতি কেজি দেশী পেঁয়াজ ৫০ থেকে ৫৫ টাকা দরে বিক্রি করছে ব্যাবসায়িরা।সপ্তাহের ব্যাবধানে প্রতি কেজি পেঁয়াজের দাম দ্বিগুন হওয়ায় নিন্ম আয়ের মানুষদের কপালের ভাঁজ দৃশ্যমান হচ্ছে।বিগত বছর গুলোতে পর্যালোচনা করে দেখা যায় প্রতি রমজান মাসে পেঁয়াজসহ অন্যান্য ভোগ্যপণ্যের দাম উর্ধমুখী থাকলেও গত রমজান মাসে বাজার ছিল নিন্মমুখি।স্থানীয় মানুষরা বলছেন,ঈদের লম্বা ছুটিসহ নানা কারনে বাজার মনিটরিংয়ে কিছুটা ঘাটতি দেখা দিয়েছে।ফলে কতিপয় অসাধু ব্যবসায়ী অতিরিক্ত মুনাফার আসায় পেঁয়াজ মজুত করে তারা উচ্চ মুল্যে বিক্রি করছে।চলতি মৌসুমের শুরুতে প্রতি কেজি পেঁয়াজ ১৫ থেকে ২০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে উপজেলার হাটবাজার গুলোতে।প্রান্তিক চাষিদের অভিযোগ মৌশুমের শুরুতে হাটবাজারে পেঁয়াজের দাম কম থাকায় পেঁয়াজ চাষে এবছর লাভের মুখ দেখেনি তারা।মজুমদারীর বিষয়টি অস্বীকার করে
উপজেলার ব্যাবসায়ীরা বলছে, গত এক সপ্তাহ আগে প্রতি মন যে পেঁয়াজ ১ হাজার থেকে ১১শ টাকায় ক্রয়-বিক্রয় হয়েছে সেই একই পেঁয়াজ বর্তমান বাজারে ২ হাজার থেকে ২২শ টাকা প্রতি মন দরে ক্রয়-বিক্রয় হচ্ছে।পাইকারী বাজারে দাম বেড়ে যাওয়ায় খুচরা পেঁয়াজের বাজারে এর প্রভাব পড়েছে বলে দাবী পাইকারী ব্যাবসায়ীদের।
উপজেলা নির্বাহী অফিসার মোঃআরিফুজ্জামানের সাথে এবিষয়ে কথা হলে তিনি জানান, অসৎ উদ্দেশ্যে কোন ব্যাবসায়ী পেঁয়াজ মজুদ করে অতিরিক্ত মুনাফা অর্জনের চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।