
স্টাফ রিপোর্টার ঃ নওগাঁর মহাদেবপুরে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত। গতকাল ২০ ফেব্রæয়ারি সোমবার বেলা ১২ টায় উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে এ দিবস পালন উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ রাসেলের প্রতিকৃতিত্বে পুষ্প্যমাল্য অর্পনসহ আলোচনা সভার আয়োজন করা হয়। এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৩ আসনের সাংসদ আলহাজ্ব মোঃ ছলিম উদ্দীন তরফদার সেলিম। উপজেলা শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সভাপতি সঞ্জয় কুমার সরকারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক পার্থ সারথী মন্ডলের সঞ্চালনায় এ আলোচনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আহসান হাবীব ভোদন, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি গোলাম নূরানী আলাল, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন মন্ডল, ছাত্রলীগ সাধারণ সম্পাদক তনু কুমার দে, স্বেচ্ছাসেবকলীগ আহসান হাবীব প্রমুখ। এর আগে দলীয় নেতাকর্মীরা কেক কেটে এ প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেন