
স্টাফ রিপোর্টারঃ নওগাঁর মহাদেবপুরে সাংবাদিকদের সৌজন্যে সদর ইউপি চেয়ারম্যানের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।গত ৮ এপ্রিল শনিবার সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনের ছাদের উপর আয়োজিত এ ইফতার মাহফিলে সদর ইউপি চেয়ারম্যান সাঈদ হাসান তরফদার শাকিল প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিনিয়র সাংবাদিক কিউ, এম, সাঈদ টিটো, গৌতম কুমার মহন্ত, বরুণ মজুমদার, লিয়াকত আলী বাবলু, আইনুল হোসেন, আমিনুর রহামন খোকন, মেহেদী হাসান, আব্দুল ওয়াদুদ, এস, এম, শামীম হাসান, সুমন কুমার বুলেট, উজ্জল হোসেন, প্যানেল চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, ইউপি সদস্য মাসুদ আলীসহ অন্যান্য ইউপি সদস্য, উদ্যোক্তা সোহেল রানা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ব্যবসায়ীরা। ইফতারপূর্ব দোওয়ায় এলাকার শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়।এর আগে প্রতিদিনের মতো ইফতার সামগ্রী বিতরন করা হয় এলাকার দুস্থ মানুষের মধ্যে