
স্টাফ রিপোর্টার ঃ নওগাঁর মহাদেবপুরে তথ্য সংগ্রহ করতে গিয়ে নির্যাতনের শিকার মহাদেবপুর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ সমাচার পত্রিকার ভ্রাম্যমান প্রতিনিধি সুইট হোসেনের উপর হামলাকারী ৩ জনকে পুলিশ গত ৬ মার্চ ভোর রাতে গ্রেফতার করেছে। গত ৫ মার্চ উপজেলার চকরাজা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে কথিত অনৈতিক কাজের অভিযোগে এলাকাবাসী মানববন্ধন করে। এ সংক্রান্ত তথ্য সংগ্রহের জন্য এদিন বেলা ২টার দিকে ওই সাংবাদিক সেখানে যায়। এ সময় বিদ্যালয়ের সহকারী শিক্ষক হায়দার আলির নেতৃত্বে ১০-১২ জনের একটি সংঘবদ্ধ লোকজন সন্ত্রাসী কায়দায় সুইট হোসেনকে বেধরক মারপিট করে এবং তার কাছে থাকা একটি ক্যামেরা ও নগদ টাকা পয়সা ছিনতাই করে নেয় তারা। এ ঘটনায় ওই দিন রাতেই মহাদেবপুর থানায় সুইট হোসেন বাদী হয়ে শিক্ষক হায়দার আলীসহ ৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৫-৬ জনকে আসামী করে একটি মামলা দায়ের করে। এ মামলায় থানার অফিসার ইনচার্জ মোজাফফ হোসেনের নেতৃত্বে ওই রাতেই অভিযান চালিয়ে আব্দুস সাত্তার, রবিউল ইসলাম ও ইলিয়াস হোসেন কে গ্রেফতার করে
মহাদেবপুরে সাংবাদিক নির্যাতনের
মামলায় গ্রেফতার-৩