স্টাফ রিপোর্টার ঃ নওগাঁর মহাদেবপুরে বাংলাদেশ আওয়ামী সাংস্কৃতিক ফোরামের ত্রি-বার্ষিক কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে গত ২৬ নভেম্বর রোববার বিকেল ৫ টায় স্থানীয় ডাক বাংলাে মাঠে উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব অনুক‚ল কুমার সাহা বুদুর সভাপতিত্বে এক আলোচনা সভার আয়োজন
করা হয়। গৌতম কুমার মহন্তের সঞ্চালনায় এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী সাংস্কৃতিক ফোরাম আসাফো নওগাঁ জেলা কমিটির সভাপতি সোমা মজুমদার, সহসভাপতি কাজী নাজমুন নাহার নীলা, সহসভাপতি নাহার মৃধা, সাধারণ সম্পাদক অপুর্ব দাস, সাংগঠনিক সম্পাদক চন্দন বর্মন
সাংস্কৃতিক ব্যাক্তিত্ব নিবাস চন্দ্র বর্মন,উপদেষ্টা গোলাম রশুল বাবু, রেজাউন নবী আনসারী বাবু, মোহায়মেনুল ইসলাম দুলাল,তানভীর আহমেদ প্রমুখ।এর আগে অতিথিদের হাতে ফুলের তোরা দিয়ে শুভেচ্ছা জানান, স্থানীয় সাংস্কৃতিক ব্যক্তিত্ব গন
।আলোচনা সভা শেষে অনুক‚ল কুমার সাহা বুদুকে সভাপতি ও গৌতম কুমার মহন্তকে সাধারণ সম্পাদক করে মহাদেবপুর উপজেলা আওয়ামী সাংস্কৃতিক ফোরামের ৫১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।