
এম আর সাইফুল, মাদারগঞ্জ, জামালপুরঃ
জামালপুরের মাদারগঞ্জে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মাদারগঞ্জের আয়োজনে ১৬ অক্টোবর (সোমবার) বেলা ১১টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হলরুমে
২০২৩-২৪ অর্থ বছরে রবি মৌসুমে, সরিষা, গম, ভুট্টা, চিনাবাদাম, মুগ, মসুর ও পেঁয়াজ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় উপকার ভোগী ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ওবায়দুর রহমান বেলাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সমসাদ আরা রেবা, সহকারী কমিশনার (ভূমি) আমেনা খাতুন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহাদুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা তৌফিকুল ইসলাম খালেক, মৎস্য কর্মকর্তা তাহমিনা খাতুন, মাদারগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহিদুর রহমান উজ্জ্বল প্রমুখ।
কৃষিবিদ শাহাদুল ইসলাম জানান ৭টি ফসলের উপর ৮৭৬০জন কৃষককে সার ও বীজ দেওয়া হবে। আজ ২০জন কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে ৮৭৬০জনের মাঝেই বিতরণ করবে বলে তিনি নিশ্চিত করেছেন।