
এম আর সাইফুল, মাদারগঞ্জ উপজেলা প্রতিনিধি:
মাদারগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা ও সুশীল সমাজের সাথে জামালপুরের জেলা প্রশাসক শফিউর রহমান এর পরিচিতি সভা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৪ অক্টোবর) বিকালে মাদারগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইলিশায় রিছিল এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো: শফিউর রহমান।
সভায় বক্তব্য রাখেন, মাদারগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: ওবায়দুর রহমান বেলাল, মাদারগঞ্জ পৌরসভার মেয়র মির্জা গোলাম কিবরিয়া কবির, উপজেলা ভাইস চেয়ারম্যান শামসাদ আরা রেবা, বিআরডিবি চেয়ারম্যান বাবু অরুন কুমার সাহা, মাদারগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহিদুর রহমান উজ্জল, স্বাস্থ্য কর্মকর্তা ডা: সাইফুল ইসলাম জয়, ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান মিরণ প্রমুখ। এসময় বিভিন্ন দফতরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বীর মুক্তিযোদ্ধাসহ অনেকেই উপস্থিত ছিলেন।