
এম আর সাইফুল, মাদারগঞ্জ, জামালপুরঃ
জামালপুরের মাদারগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শহীদ শেখ রাসেলের ৬০তম জন্মদিন পালিত হয়েছে।
বুধবার (১৮ অক্টোবর) সকালে উপজেলার খরকা হল রুমে শহীদ শেখ রাসেলের অস্থায়ী প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে উপজেলা প্রশাসন।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইলিশায় রিছিলের সভাপতিত্বে ও সমাজসেবা কর্মকর্তা তৌফিকুল ইসলাম খালেকের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান বেলাল।
এসময় বক্তব্য রাখেন, মাদারগঞ্জ মডেল থানার ওসি মাহবুবুল হক, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সমসাদ আরা রেবা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমেনা খাতুন, কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহাদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মন্জুরুল তরফদার প্রমুখ ।