
নওগাঁ প্রতিনিধিঃ সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠীর আর্থসামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে সমন্বিত উন্নয়ন প্রকল্পের আওতায় নওগাঁর মান্দায় সুবিধাভোগীদের মাঝে ছাগল ও গৃহনির্মাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার (১৩ অক্টোবর) সকালে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় চত্বরে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথীর সভাপতিত্বে ৮০টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর পরিবারের মাঝে দুইটি করে ছাগল এবং গৃহনির্মাণ সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. নুরুজ্জামান, ভেটেরিনারি সার্জন ডা. তানভির আহমেদ, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. শরিফ উদ্দীন মণ্ডলসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রকল্প সংশ্লিষ্টরা জানান, সরকারের এ ধরনের উদ্যোগে ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনমান উন্নয়নের পাশাপাশি অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জন সহজ হবে।