
নওগাঁ প্রতিনিধিঃ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বাংলা একাডেমি সংলগ্ন এলাকায় কতিপয় দুর্বৃত্তের ছুরিকাঘাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী, স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য হত্যাকাÐের শিকার হয়েছেন।
শাহরিয়ার আলম সাম্য’র হত্যাকারী সন্ত্রাসীদের দ্রæত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শান্তি নিশ্চিতের দাবিতে নওগাঁর মান্দায় কালো ব্যাজ ধারন ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার বেলা সাে ১১ টার দিকে সতীহাট কছির উদ্দিন চৌধুরী তমিজ উদ্দীন চকদার (কে.টি) উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ ছাত্রদলের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। কলেজ প্রাঙ্গণে আয়োজিত কর্মসূচিতে নেতৃত্ব দেন মান্দা থানা ছাত্রদলের উদীয়মান নেতা সিয়াম চৌধুরী। এতে আব্দুস সোবহান, তানভীর প্রিতম, মাহমুদুল,নাইম রিফাত,সিফাত এবং মেহেদী হাসানসহ বিভিন্ন পর্যায়ের ছাত্রজনতা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।