
এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম :: উত্তর চট্টগ্রামের মীরসরাই উপজেলার বারইয়ারহাট পৌরসভা এলাকার চিনকী আস্তানা রেললাইনের পাশ্ববর্তী দুলাল ড্রাইভার নামে এক ভাড়াবাড়ির মালিক ভাড়াটিয়ার ৭ বছরের এক শিশু কন্যা কে ধর্ষণ করেছে বলে প্রাপ্ত অভিযোগে প্রকাশ।
সূত্র জানায়, গতকাল ঈদের দিন বিকালে বারৈয়ারহাট পৌরসভার চিনকি আস্তানা রেললাইনের পশ্চিম পাশে নিজের বাড়া ঘরের এক ভাড়াটিয়ার ৭ বছরের শিশু কন্যাকে ধর্ষণ করে ওই ভাড়াবাড়ির মালিক দুলাল ড্রাইভার।
বিষয়টি প্রথমে ধামাচাপা দেয়ার চেষ্টা করা হয়। কিন্তু, পরদিন সকালে শিশু কন্যার শারীরিক অবস্থার অবনতি ঘটলে এবং প্রচুর রক্তক্ষরণ হতে থাকলে শিশু টিকে প্রথমে স্থানীয় জোরারগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়। এতে ঘটনা জানাজানি হলে ধর্ষক দুলাল ড্রাইভার কৌশলগত ভাবে এলাকা থেকে পালিয়ে যায়। জানা গেছে, শিশুটিকে জোরারগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে প্রাথমিক পর্যবেক্ষণ ও পরীক্ষা নীরিক্ষা শেষে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।
দুলাল ড্রাইভার নামে শিশু ধর্ষণকারী ওই লম্পট কে যে যেখানে পাবেন তাকে উত্তম মাধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দিতে সবার প্রতি অনুরোধ জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইজবুকে অনেকেই পোষ্ট দিয়ে চলেছেন।
এদিকে বারইয়ারহাট পৌরসভা এলাকায় এমন ন্যাক্কারজনক ঘটনায় উদ্বেগ প্রকাশ করে অনতিবিলম্বে ধর্ষণকারী দুলাল ড্রাইভার কে আইনের আওতায় আনার জন্য পুলিশ প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়েছেন- বারইয়ারহাট পৌরসভা বিএনপি'র সাবেক আহবায়ক ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি'র সম্মানিত সদস্য দিদারুল আলম মিয়াজী।
শেষ খবর পাওয়া পর্যন্ত স্থানীয় জোরারগঞ্জ থানা পুলিশ ধর্ষণকারী দুলাল ড্রাইভার কে গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।