
এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম :: জাতীয় সংসদের নির্বাচনী এলাকা চট্টগ্রাম-১ মীরসরাই আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে চুড়ান্ত মনোনীত, সুপ্রিম কোর্টের আইনজীবী ও বর্তমানে নিয়োগ পাওয়া ডেপুটি এ্যাটনি জেনারেল এডভোকেট মোঃ সাইফুর রহমান'র সৌজন্যে চট্টগ্রাম শহরে এক সু'বিশাল ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় গতকাল ১৫ মার্চ (শনিবার) ১৪ রমজান।
চট্টগ্রাম শহরের হালিশহর থানাধীন পিসি রোডস্থ জেপি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত উক্ত ইফতার মাহফিলে চট্টগ্রাম শহরে অবস্থান রত: মীরসরাইয়ের অধিবাসীদের মিলনমেলা ঘটেছে বলে বললে ও ভুল হওয়ার কথা নয়।
মুলত: উক্ত প্রোগ্রাম টি চাকুরী ও ব্যবসা সহ বিভিন্ন ভাবে চট্টগ্রাম শহরে অবস্থান রত: মীরসরাই উপজেলাবাসীদের সম্মানার্থে আযোজন করা হলে ও মীরসরাই উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে ও বিভিন্ন পর্যায়ের লোকের উপস্থিতি দেখা যায়।
উক্ত ইফতার মাহফিলে জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নের্তৃবৃন্দ/কর্মী ছাড়া ও বিএনপি'র বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের ও উপস্থিতি ছিলো দেখার মতো।
এ ছাড়া শিক্ষক, সাংবাদিক সহ অন্যান্য পেশায় নিয়োজিত ব্যাক্তিবর্গের উপস্থিতি ও ছিলো নজরকাড়ার মতো।