
এম, এ কাশেম, জেলা প্রতিনিধি 'চট্টগ্রাম : উত্তর চট্টগ্রামের মীরসরাইয়ে পারিবারিক জায়গা-জমি সংক্রান্ত আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে।
আর তা বিএনপি'র রাজনীতিতে রুপদান করে ফায়দা লুটার চেষ্টা চালিয়ে যাচ্ছে একটি মহল বিশেষ।তবে, মীরসরাই উপজেলা বিএনপি পক্ষ থেকে অভিযোগ করে বলা হয়েছে- আওয়ামী মদদপুষ্ট একদল সন্ত্রাসীর হামলায় বিএনপি'র অন্তত: ১০ জন নেতা-কর্মী আহত হয়েছে।
সূত্র জানায়,
শুক্রবার (২২ নভেম্বর) সকাল ১১ টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত মীরসরাই উপজেলার ১৫ নং ওয়াহেদপুর ইউনিয়নের নিজামপুর এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আহত হওয়াদের মধ্যে ৪জনকে আশঙ্কাজনক অবস্থা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানায়, নিজামপুর বাজার এলাকায় অবস্থিত সরকার বাড়ির জায়গা জমি সংক্রান্ত বিষয়ে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে ওই সংঘর্ষের ঘটনা ঘটলে ও তা রাজনৈতিক রুপ দিয়ে বিএনপি'র আভ্যন্তরীণ কোন্দলের দিকে ধাবিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
সূত্র জানায়, মীরসরাই উপজেলা বিএনপি'র সাবেক সদস্য সচিব ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি'র বর্তমান আহবায়ক কমিটির সদস্য এবং স্থানীয় ১৫ নং ওয়াহেদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সালাহ উদ্দিন সেলিমের অনুসারী নেতা-কর্মীরা প্রতিপক্ষ সন্ত্রাসী দলের হামলায় দলীয় নেতা-কর্মীরা আহত হয় বলে জানান দেন।
সূত্র মতে, গতকাল দিবাগত রাত থেকে উক্ত বাড়ির জায়গা জমি সংক্রান্ত বিষয়ে কথা কাটাকাটির পর তা পরদিন শুক্রবারে সংঘর্ষে রূপ নেয়।
ঘটনা সম্পর্কে মীরসরাই উপজেলার বিএনপি যুগ্ম আহ্বায়ক ও ওয়াহেদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সালাহ উদ্দিন সেলিম স্থানীয় সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন, সম্পূর্ণ পূর্ব ‘পরিকল্পিত ভাবে আমাদের নেতা কর্মীদের ওপর সন্ত্রাসী হামলা চালানো হয়েছে৷ তিনি বলেন, স্থানীয় যুবদলের যুগ্ম আহ্বায়ক আরিফ ও তার পরিবারের মহিলা সদস্যদের গায়ে ও তারা হাত দিয়েছে৷ আওয়ামী মদদপুষ্ট এক নেতার অঙ্গুলি নির্দেশে এমন হামলা ঘটনা দলীয় বিশৃঙ্খলা শৃঙ্খলা ভঙ্গ করার সামিল উল্লেখ করে তিনি বলেন, যারা আমাদের দলীয় নেতা-কর্মীদের ওপর হামলা চালিছে দলের রীতি অনুযায়ী তদন্ত করে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে অভিযুক্ত করে তাদের বিচারের আওতায় আনা উচিত।’
মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মস্তাননগর হাসপাতালের কর্তব্যরত: চিকিৎসক ডাঃ বিল্লাল হোসেন সাংবাদিকদের জানান, দুপুরের দিকে আহত অবস্থায় ৫ জন যথাক্রমে শাকিব (২৬), নজরুল ইসলাম (৪১), সাইফুল (২২), আরমান (২০) , কামরুল হাসান (৩৭) কে হাসপাতালে নিয়ে আসা হয়। আহতদের মধ্যে সাকিব বাদে বাকি ৪জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনা সম্পর্কে জানতে পেরেছেন স্বীকার করে মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের স্থানীয় সাংবাদিকদের বলেন, দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এখনো কেউ কোনো অভিযোগ দেয়নি থানার। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। এবং বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি।