
জেলা প্রতিনিধি, জামালপুর :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনে নির্বাচনী প্রচারণা জোরদার করছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী ও জামালপুর জেলা শাখার সুরা ও কর্ম পরিষদের সদস্য অধ্যাপক মাওলানা মুজিবুর রহমান আজাদী।
শুক্রবার (১৮ অক্টোবর) মেলান্দহ উপজেলার একাধিক ইউনিয়নের বিভিন্ন এলাকায় দিনব্যাপী প্রচারনা মিছিল ও গণসংযোগ করেন। এসময় তিনি স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করে বলেন, দেশে ইনসাফভিত্তিক সমাজব্যবস্থা প্রতিষ্ঠা করতে হলে সৎ, আদর্শবান ও ইসলামপন্থী নেতৃত্বের বিকল্প নেই। জামায়াত সেই নেতৃত্ব দিতে সর্বদা প্রস্তুত।দিনব্যাপী প্রচারনা মিছিল ও গণসংযোগ শেষে সন্ধ্যায় উপজেলার দুরমুঠ ইউনিয়নের ১ ও ২ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর আয়োজনে কর্মী ও সুধী সমাবেশে যোগ দেন। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মুজিবুর রহমান আজাদী জনগণের দোয়া ও সমর্থন কামনা করেন এবং নির্বাচনকে কেন্দ্র করে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।
এসময় বাংলাদেশ জামায়াতে ইসলামী জামালপুর জেলার সুরা ও কর্ম পরিষদের সদস্য মো. রশিদুজ্জামান, মেলান্দহ উপজেলা জামায়াতের আমীর মো. ইদ্রিস আলী, মেলান্দহ উপজেলা শাখার নায়েবে আমীর মো. শফিকুল ইসলামসহ উপজেলা ও ইউনিয়ন জামায়াতের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। #