জিল্লুর রহমান রতন,জেলা প্রতিনিধি, জামালপুর :
‘'শ্রমিক মালিক গড়বো দেশ,স্মার্ট হবে বাংলাদেশ’’ এই প্রতিপাদ্য নিয়ে সারাদেশের ন্যায় জামালপুরের মেলান্দহে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস ২০২৪ ও আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করা হয়েছে।
এ উপলক্ষে বুধবার ১(মে) মেলান্দহ উপজেলা প্রশাসন বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করে। র্যালিটি মির্জা আজম আধুনিক অডিটোরিয়াম চত্বর থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় অডিটোরিয়াম চত্বরে গিয়ে শেষ হয়।
র্যালি শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবা হকের সভাপতিত্বে আলোচনা সভায় অংশ নেন, মেলান্দহ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার, পৌর আওয়ামী লীগের সভাপতি আসাদুল্লাহ ফারাজি, মেলান্দহ উপজেলা শ্রমিক লীগের সভাপতি
সেলিম রেজা, সাধারণ সম্পাদক রঞ্জু মোল্লা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আজাদুর রহমান ভূঁইয়া, একাডেমিক সুপারভাইজার আশরাফুল আলম প্রমুখ।
এছাড়া সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার কর্মজীবী মানুষ, শ্রমিক ইউনিয়ন ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ র্যালি ও আলোচনা সভায় অংশ নেন।