
জিল্লুর রহমান রতন, জামালপুর প্রতিনিধি:
জামালপুরের মেলান্দহে ৮ বছরের এক মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে করা মামলায় শাহাদাৎ হোসেন নামে এক শিক্ষককে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।
রবিবার (১১জুন) বিকালে উপজেলার কলাবাধা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সোমবার (১২জুন) সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকারকৃত মাদ্রাসা শিক্ষক শাহাদাত হোসেন (২০) উপজেলার দুরমুঠ ইউনিয়নের কলা বাধা এলাকার হাবিবুর রহমানের ছেলে। সে ওই এলাকার একটি নুরানী মাদ্রাসার শিক্ষক।
বলাৎকারের শিকার ওই শিশুর পরিবারের অভিযোগ ও স্থানীয় সূত্রে জানাগেছে,
নির্যাতিত ছাত্রটি ওই মাদ্রাসার আবাসিক শাখায় থেকে থেকে পড়াশুনা করতো। তাকে বিভিন্ন সময় বলাৎকার করার চেষ্টা করে গ্রেপ্তার হওয়া ওই শিক্ষক। বিষয়টি যেন কাউকে না জানায় সেজন্য তাকে ভয় দেখাতো। রবিবার (৫জুন) দিবাগত রাতে নিজ কক্ষে ডেকে নেয় একই মাদ্রাসার শিক্ষক শাহাদাত । এসময় তাকে জোরপূর্বক বলাৎকার করে ঘটনাটি কাউকে না বলার জন্য হুমকি দেয় ওই শিক্ষক। পরে বিষয়টি সাথের শিক্ষার্থীদের সাথে আলোচনা করে রবিবার সকালে বলাৎকারের শিকার ওই শিশু তার পরিবারকে জানায়। পরে বিষয়টি ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অবগত হলে থানায় জানালে মেলান্দহ থানা পুলিশ তাকে ওই মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার করে থানায় আনে।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বলেন- এ ঘটনায় রবিবার বিকেলে ছাত্রের দাদী বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার সোমবার আদালতে প্রেরণ করা হয়েছে। ও
নির্যাতিত ছাত্রকেও ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।#