
বাগেরহার প্রতিনিধি।।
মোংলায় ট্রেনে কাটা পড়ে মরিয়ম নামে সাত বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
রবিবার ( ১২ জানুয়ারি) দুপুরে উপজেলার দিগরাজ রেলক্রসিংএ এ দুর্ঘটনা ঘটে।
মরিয়ম (৭) দিগরাজ এলাকার রোকন শেখের মেয়ে।
এ ঘটনায় খুলনা-মোংলা মহাসড়কে কিছু সময় যানবাহন চলাচল বন্ধ ছিল।
প্রত্যাক্ষদর্শী হেলাল শেখ জানান, মরিয়ম স্কুল থেকে রেল লাইনের পাশ দিয়ে তার মায়ের সঙ্গে আসতেছিলো। এমন সময় খুলনা থেকে ছেড়ে আসা মোংলা ট্রেন চলে আসে। এসময় রেলক্রসিং করার সময় ট্রেনের নিচে কাটা পড়ে মরিয়ম ঘটনাস্থলেই মারা যায়।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান জানান, খুলনা থেকে মোংলার উদ্দেশ্যে ছেড়ে আসা ট্রেনটি মোংলার দিগরাজ রেলক্রসিং করার সময় ট্রেনের নিচে কাটা পড়ে মরিয়ম ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে ঘটনাস্থলে এসে মরিয়মের লাশ উদ্ধার করে বন্দর হাসপাতালে পাঠানো হয়েছে। রাস্তায় যানবাহন চলাচল স্বাভাবিক আছে। এ ঘটনায় আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহন করা হবে।