
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী মহানগরীতে অর্গানিক পণ্যে ভিত্তিক অনলাইন ‘টাচ্ অফ স্মৃতি’র আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে।
শনিবার (১০ ডিসেম্বর) দুপুর ২টায় এই আনুষ্ঠানের উদ্বোধন করা করা হয়।
এসময় সহযোগী ও মিডিয়া পার্টনারদের হাতে সম্মননা ক্রেস্ট তুলে দেন ‘টাচ্ অফ স্মৃতি‘ এর সত্বাধিকারী স্মৃতি খান।
স্মৃতি খান বলেন, গত কয়েক বছর যাবত প্রতিষ্ঠানটি সুনামের সাথে এগিয়ে যাচ্ছে।
আমি আশা করছি আমার এই অর্গানিক পণ্যগুলি ক্রেতাদের অনেক উপকারে আসবে। সেই সাথে আমার মতো আরো অনেক নারী উদ্দ্যোক্তারা এই ধরনের উদ্দ্যোগ দেখে আগ্রহী হবেন। সেই সাথে পণ্যের গুনগত মান নিয়ে কাজ করবেন।
অনুষ্ঠানের সহযোগী ও মিডিয়া পার্টনার হিসাবে যারা ছিলেন- মেক ওভার ফ্যাশান, পিপড়া ইভেন্ট ম্যানেজমেন্ট, লুকস এন্ড বিউটি, টিটিস কর্নার, নতুনমার্ত্রা ২৪.কম, দৈনিক উত্তর কোন, জাতীয় দৈনিক আমার প্রাণের বাংলাদেশ, দৈনিক সময়ের কাগজ ও রাজশাহী থেকে প্রকাশিত সাপ্তাহিক বাংলার বিবেক।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাপ্তাহিক বাংলার বিবেক পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোঃ আবু হেনা মোস্তাফা জামান।
এছাড়া আরো উপস্থিত ছিলেন, নতুনমার্ত্রা ২৪.কম এর প্রকাশক ও সম্পাদক এবং দৈনিক সময়ের কাগজ পত্রিকার স্টাফ রির্পোটার অভিলাশ দাস তমাল, দৈনিক উত্তরকোণ পত্রিকার স্টাফ রিপোর্টারর রাতুল সরকার ও ফটো সাংবাদিক মোঃ পারভেজ ইসলাম বিদ্যুত, দৈনিক আমার প্রাণের বাংলাদেশের রাজশাহী স্টাফ রিপোর্টার মোঃ এহসান হাবিব তারা, ও দৈনিক সময়ের কাগজ পত্রিকার স্টাফ রির্পোটার মোঃ ইব্রাহীম হোসেন সম্্রাট প্রমূখ।