
ওমর ফারুক,ষ্টাফ-রিপোর্টার-রাজশাহীতে ওয়েব ফাউন্ডেশন এর আয়োজনে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ প্রকল্প রাজশাহী যুব উন্নয়ন অধিদপ্তরের সাথে কাউকে বাদ দিয়ে নয় জোটের বিভাগীয় আলোচনা সভা সকাল ১১ টায় রাজশাহী এনজিও ফোরাম কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সমবার (২৩ শে জানুয়ারী) কাউকে বাদ দিয়ে নয় জোটের সহ-সভাপতি মোঃ আকবারুল হাসান (মিল্লাত) এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রদান অতিথি ছিলেন এবং বক্তব্য রাখেন, রাজশাহী যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক এ,টি এম গোলাম মাহবুব,
বিশেষ অতিথি ছিলেন এবং বক্তব্য রাখেন, সহকারী পরিচালক মোছাঃ শামসুন নাহার খাতুন,প্রশিক্ষক (মৎস্য) মোঃ বদিউজ্জামাল,নওগাঁ জেলা পরিষদ সদস্য ও ওয়েব ফাউন্ডেশন রাজশাহী বিভাগীয় কমিটির সহ-সভাপতি মোছাঃ পারভীন আক্তার,ওয়েব ফাউন্ডেশনের প্রকল্প সমন্বয়কারী অনুরুদ্ধরায় (ঢাকা),রাজশাহী বিভাগীয় সমন্বয়কারী মোঃ মানুয়েল টুডু,সহ-কারী বিভাগীয় সমন্বয়কারী সুদীপ কুমার ঘোষ প্রমুখ।