
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী মহানগরীতে নগদ অর্থ ও তাসসহ ছয়জন জুয়াড়িকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার রাত ১১টায় বোয়ালিয়া মডেল থানার পাঠানপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন: রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার পাঠানপাড়ার মৃত খোরশেদ আলমের ছেলে মোঃ রবিন (৩০), মোঃ রবিউল ইসলামের ছেলে মোঃ সজিব (২৩), মোঃ জামাল উদ্দীননের ছেলে মোঃ জীবন (১৯), মোঃ সাইদুল ইসলামের ছেলে মোঃ সাব্বির (১৯), মোঃ রবিউল ইসলামের ছেলে মোঃ অনিক (২৪) ও চন্দ্রিমা থানার শিরোইল হাজরাপুকুর ডাবতলার মৃত ইসকানদারের ছেলে মোঃ জাহাঙ্গীর হোসেন (৪৫)।
মঙ্গলবার (১৭ অক্টোবর) এ বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন আরএমপি’র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মোঃ জামিরুল ইসলাম।
তিনি জানান, গোপন সংবাদেও ভিত্তিতে জানা যায়, বোয়ালিয়া মডেল থানার পাঠানপাড়া এলাকায় কতিপয় জুয়াড়ি তাস ও টাকা দিয়ে জুয়া খেলছে এবং হট্টগোল করে জনসাধারণের বিরক্তি সৃষ্টি করছে। এমন সংবাদের ভিত্তিতে সোমবার রাত ১১টায় সেখানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে ডিবি এসআই মোঃ রবিউল ইসলাম ও সঙ্গীয় ফোর্স।
আটককৃতদের বিরুদ্ধে বোয়ালিয়া মডেল থানায় জুয়া আইনে মামলা রুজু হয়েছে।
মঙ্গলবার সকালে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।